প্রধান খবরযুক্তরাষ্ট্র

শাটডাউন চলবে, জানিয়ে দিলেন ট্রাম্প

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: মার্কিন শুক্রবার মধ্যরাত থেকে মার্কিন সরকারের একাংশে অচলাবস্থা বা শাটডাউন শুরু হয়েছে। এই শাটডাউনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আট লাখ সরকারি কর্মী। মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণ করতে ট্রাম্পের প্রত্যাশিত ৫০০ কোটি মার্কিন ডলার অনুমোদন করতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যরা একমত হতে না পারায় এই অচলাবস্থা শুরু হয়।

আর এরই মাঝে বৃহস্পতিবার হঠাতই ইরাক যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাকের আল আসাদ বিমান ঘাঁটিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমেরিকার জনগণ একটি দেওয়ালের দাবি করছে। আপাতত দীর্ঘদিন ধরে শাটডাউনের জন্য প্রস্তুত থাকার কথা বলে আসা ট্রাম্পের কাছে সাংবাদিকেরা জানতে চান কতদিন তিনি অপেক্ষা করবেন। এমন প্রশ্নের জবাবে বুধবার তিনি বলেন, যতদিন লাগে।

অন্যদিকে, আগামী৩ জানুয়ারি মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেন্টেটিভ-এ ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হলে পেলোসিই স্পিকার হবেন বলে আশা করা হচ্ছে। তাকে দায়ী করে ট্রাম্প বলেন, দেওয়াল নির্মাণের অর্থ বরাদ্দের বিরোধিতা করে নিজের স্পিকার হওয়া নিশ্চিত করেছেন ন্যান্সি। যদিও শাটডাউন শুরু হওয়া এক সপ্তাহ আগেই স্পিকার হওয়া নিশ্চিত করে ফেলেছেন ন্যান্সি।

গত ১১ ডিসেম্বর ন্যান্সি ও সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমারের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেছিলেন, সীমান্ত নিরাপত্তার জন্য শাটডাউন হলে গর্বিত হবেন তিনি। তবে শাটডাউন শুরুর পর থেকেই ডেমোক্র্যাটদের দায়ী করে আসছেন তিনি।

প্রসঙ্গত, গত ২০১৬ সালে নির্বাচনের প্রচারের সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন যে সীমান্তে দেওয়াল নির্মাণের খরচ মেক্সিকোর কাছ থেকে আদায় করা হবে। মেক্সিকো ওই খরচ দিতে অস্বীকার করার পরে মার্কিন করদাতাদের কাছ থেকে এই অর্থ নিতে চান। ট্রাম্পের মতে, অবৈধ অভিবাসন ঠেকাতে এই দেওয়াল খুবই গুরুত্বপূর্ণ।

কংগ্রেসের দুই কক্ষ এবং হোয়াইট হাউস রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকলেও গত দুই বছরে ট্রাম্প দেওয়াল নির্মাণের খরচ যোগাড় করতে পারেননি। ডেমোক্র্যাট ও কোনও কোনও রিপাবলিকান মনে করেন এই দেওয়াল ব্যয়বহুল, অপ্রয়োজনীয় এবং অকার্যকর। তবে রিপাবলিকানদের বেশিরভাগই ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করেন এবং ট্রাম্পের প্রত্যাশিত ৫০০ কোটি মার্কিন ডলারের তহবিল যোগাড়ে সমর্থন দিচ্ছেন।

বড়দিন ও নির্ধারিত ছুটির পর আগামী বৃহস্পতিবার কংগ্রেসের বৈঠক শুরুর কথা রয়েছে। তখন এই বিতর্ক আবার শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension