বাংলাদেশ

রংপুর সিটির সাবেক মেয়র ঝন্টু আর নেই

রংপুর প্রতিনিধি:রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র শরফুদ্দীন আহমেদ ঝন্টু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঝন্টুর একমাত্র ছেলে রিয়াজ আহমেদ হিমন।

গত ১ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে সাবেক মেয়র ঝন্টুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওইদিনই এয়ার অ্যাম্বলেন্সে করে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

সবশেষ ঝন্টুকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০১২ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হন সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এর আগে তিনি এমপি, উপজেলা চেয়ারম্যান ও রংপুর পৌরসভার মেয়রও নির্বাচিত হয়েছিলেন।

সম্প্রতি অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে হেরে যান ঝন্টু। মৃত্যুকালে তিনি রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension