বাংলাদেশ

আন্দোলন ঘরে বসে করুন: কাদের

রূপসী বাংলা ডেস্ক:সড়কে নেমে জনদুর্ভোগের কারণ না হয়ে ‘ঘরে বসে’ আন্দোলন করতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মুক্তি দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন সংঘাতের দিকে নিতে সরকার উসকানি দিচ্ছে বলে বিএনপি নেতাদের অভিযোগের মধ্যে এবার এই পরামর্শ দিলেন তিনি।

খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর প্রথাগত হরতাল-অবরোধ না ডেকে বিএনপি নেতারা বলে আসছেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন। অন্যদিকে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, সামর্থ্য নেই বলে দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে জোরালো কর্মসূচিতে যেতে পারছে না বিএনপি।

শনিবার নয়া পল্টনে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধা পাওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, পরিস্থিতি সংঘাতের দিকে নিতে চাইছে সরকার।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির প্রথম সভায় বক্তব্যে এর প্রতিক্রিয়া জানান ওবায়দুল কাদের। তিনি ফখরুলের উদ্দেশে বলেন, আপনারাই (বিএনপি) শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচিকে সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছেন। শান্তিপূর্ণ আন্দোলনে কেউ বাধা দিচ্ছে না। রাস্তা বন্ধ করে কোনো সভা-সমাবেশ করা যাবে না। ঘণ্টার পর ঘণ্টার রাস্তা বন্ধ করে আন্দোলন করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেন। আপনারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করেন তাহলে ঘরে করুন, অফিসে করুন, রাস্তায় কেন? জনদুর্ভোগ সৃষ্টি করছেন কেন?

বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের পাল্টায় তাদের ২০১৪-১৫ সালের সহিংস আন্দোলনের কথাও মনে করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পদক।

খালেদা জিয়ার সাজার মতো জামিনের বিষয়েও সরকারের কিছু করার নেই মন্তব্য করেন তিনি বলেন, এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। উচ্চ আদালত যদি জামিন দেয়, তাহলে তো আমাদের কিছু করার নাই। না পেলে আদালত দেখবেন। এখানে সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ নাই।

আওয়ামী লীগের উপদেষ্টা পরষদের সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হোসেন মনসুরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর।

bd-journal

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension