
প্রধান খবরবাংলাদেশ
শুরু হল বই উৎসব ২০১৯
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: নরসিংদীতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে বই উৎসব ২০১৯। গতকাল সোমবার সকাল ১০ টায় শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় শহরের আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেয়া হয়।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। সব শেষে তিনি স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সভায় প্রধান অতিথি জানান, এবার শিক্ষার্থীদের হাতে ৪৯ লাখ নতুন বই হাতে তুলে দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা হারুন অর রশিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, সহকারী কমিশনার মাসুদুল হক, স্কুলের প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত।



