
নিউইয়র্ক কনস্যুলেটে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর “স্বদেশ প্রত্যাবর্তন দিবস” পালন
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালন করে। বাঙ্গালীর জাতীয় জীবনে এবং স্বাধীনতার সংগ্রাম পূর্ণতায় ১০ই জানুয়ারী একটি ঐতিহাসিক দিন। তাৎপর্যপূর্ণ এ দিবসটিতে, জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসা পাঠ করেন এবং এতে বর্ণিত বিষয়গুলো বিশদভাবে আলোচনা করেন। কনসাল জেনারেল বলেন যে, টানা তৃতীয়বারের মত দেশ পরিচালনার দায়িত্ব প্রদানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দেশের আপামর জনসাধারণের গভীর আস্থা ও অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে।



