যুক্তরাষ্ট্র

ভাইরাল: ট্রাম্পের ‘হমশকল’ মহিলা হলেন স্পেনের আলু চাষি

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বক্তব্যের জেরে প্রায়শই সংবাদ শিরোনামে থাকেন৷ ফের একবার তিনি সংবাদ শিরোনামে তবে তার কারণ হল, তারই মতো দেখতে মহিলা৷ হ্যাঁ, বিশ্বাস করতে একটু অসুবিধা হলেও এমনই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে যা ছড়িয়ে যেতে বেশি সময় লাগেনি৷

জানা গিয়েছে, ট্রাম্পের মতো দেখতে ওই মহিলা আসলে এক স্প্যানিশ আলু চাষি৷ হাফিংটন পোস্টের উল্লেখ করে এক সংবাদ মাধ্যমে জানায় যে ওই মহিলার নাম ডোলোরেস লেই অ্যান্তেলো৷ তার বয়স ৪০ বছর৷ তিনি এমন এক স্থানে থাকেন যেখানে না তো রয়েছে কম্পিউটার, না আছে ফোন৷ তিনি তাঁর স্বামীর সঙ্গে ক্ষেতে কাজ করেন৷ কিন্তু তাঁর ছবি প্রকাশ্যে আসতেই তিনি ইন্টারনেটে ছেয়ে গিয়েছেন৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের সঙ্গে তাঁর চেহারার মিলই রাতারাতি তাঁকে সেলিব্রিটি করে তুলেছে বলাই যায়৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension