প্রধান খবরবাংলাদেশ

এবার সাভারে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ

ঢাকার সাভারে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সাভারের কাউন্দিয়া থেকে আলামিন (২২) ও রায়হান (২৫) নামের দুই যুবককে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক রায়হানের কাছ থেকে সাভারের কাউন্দিয়া এলাকার ওই গৃহবধূর স্বামী একটি মুঠোফোন কেনেন। পরে ওই গৃহবধূর স্বামীর থেকে রায়হান টাকা চান। কিন্তু তিনি টাকা না পাওয়ায় রাস্তা থেকে ওই গৃহবধূ ও তার স্বামীকে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে বেঁধে রেখে ওই গৃহবধূকে ধর্ষণ করেন রায়হান ও তার সহযোগীরা।

ঘটনার পর গতকাল রাতে সাভার থানায় গণধর্ষণের একটি মামলা করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে আলামিন ও রায়হানকে আটক করে পুলিশ। ধর্ষণের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ রায় বলেন, ধর্ষণের ঘটনায় পলাতক অন্য আসামিদের আটকের প্রক্রিয়া চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension