বিনোদন

ভাইরাল হল প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারের সঙ্গে রণবীর ঘনিষ্ঠ ছবি

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: একই ফ্রেমে দেশেরে দুই সেনসেশন৷ একজন ফিমেল ফ্যানদের সেনসেশন রণবীর সিং৷ আরেকজন জেন ওয়াইয়ের সেনসেশন প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার৷ হঠাৎ করেই তাঁদের এক ফ্রেমে দেখতে পেল দর্শকরা৷

না কোনও ফিল্ম করছেন না তাঁরা একসঙ্গে৷ যদিও বহুদিন আগে শোনা গিয়েছিল ‘সিম্বা’ ছবিতে রণবীরের বিপরীতে প্রিয়াকে কাস্ট করার জন্য চেষ্টা করছিলেন রোহিত শেট্টি৷ কিন্তু সারা আলি খানকে সেই রোলের জন্য ফাইনাল করেন৷

এক ছবিতে না থেকেই একই ফ্রেমে এলেন তাঁরা৷ ‘উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইকে’র স্ক্রিনিংয়ে আমন্ত্রিত ছিলেন দু’জনে৷ প্রিয়া এবং রণবীরের একে অপরের সঙ্গে দেখা হতেই সেলফি তুললেন তারা৷

দুজনের সেলফি এখন বলিপাড়ার হটকেক৷ কেবল বলিউড নয় সোশ্যাল মিডিয়ার চারিদিকে ছড়িয়ে গেছে এই সেলফি৷ রণবীর-প্রিয়াকে এক ছবিতে দেখে অনেকেই কমেন্ট সেকশনে লিখেছেন যে একই ফিল্মে তাদের শীঘ্রই দেখতে চায়৷

দক্ষিণী ছবির ছোট্ট একটি ক্লিপ প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়৷ রাতারাতি নেশনের ক্রাশের উপাধিও দিয়ে দেওয়া হয় তাকে৷ একের পর এক ছবির অফারও আসছে তার কাছে৷ বাদ যাচ্ছে না বলিউডের ফিল্মের প্রস্তাবও৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension