প্রবাস

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে নিউইয়র্কে শোকসভা

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: কিশোরগন্জ ১ (সদর-হোসেনপুর) আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য,সমসাময়িক বাংলাদেশের রাজনীতির মহানায়ক,জননন্দিত জননেতা,পরিচ্ছন্ন রাজনীতির এক উজ্জল দৃষ্টান্ত, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে নিউইয়র্কে শোকসভা করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী কিশোরগন্জবাসী । স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের খাবারবাড়ী চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত শোকসভায় বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অগ্রযাত্রা ও সমৃদ্ধ বাংলাদেশের অভিযাত্রায় ইতিহাসের ধ্রুবতারা হয়ে বেঁচে থাকবেন সৈয়দ আশরাফুল ইসলাম।তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন মহৎ-প্রাণ, সৎ, নীতিবান, দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।

এবিএম উসমান গনির সভাপতিত্বে এবং সৈয়দ গোলাম কিবরিয়া জামানের পরিচালনায় বরেণ্য রাজনীতিক সৈয়দ আশরাফুল ইসলামের কর্ম ও রাজনৈতিক জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন। শোক সভায় বক্তব্য রাখেন মফিজুর রহমান দুলাল, বাবু ভজন সরকার, ইন্জিনিয়ার ফজলুল হক, মাহফুজুল হাসান টুপন, হাকিকুল ইসলাম খোকন, সাখাওয়াত বিশ্বাস, হোসেন আনোয়ার আঙ্গুর, বীর মুক্তিযোদ্ধা মন্জুরুল ইসলাম চুন্নু, বজলুর রহমান, নুরুল ইসলাম, সাইদুর খান ডিউক, সুজন রায়, এবাদুল হক, কামরুজ্জামান মুরাদ, আব্দুল্লাহ আল মামুন, কবির আলী,আবদুল্লাহ আল মামুন স্বপন, অধ্যাপক রওশন আলম, সেলিম চৌধুরী, পলাশ রায়, শামীম আহসান আকন্দ, জুবায়ের রানা, আবুল কাসেম, শফিক খান, নুরুল হুদা জুয়েল, স্বপন বিশ্বাস, বাদশা খান, আইনুল ইলাম, পার্থ তালুদার,সিরাজুল ইসলাম, সালাহ উদ্দিন, আবু বক্কর ছিদ্দীক, আল মামুন, মুকুল, সোয়েব, পনির, বাপ্পী রায়, টিপু, সহ আরো অনেকে । ​শোকসভায় সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা ও মোনাজাত করেন উডসাইড জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন আহমেদ ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension