
বাংলাদেশ
শিবালয়ের ইউএনও হিসেবে মেহেদী হাসানের যোগদান
মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) হিসেবে মেহেদী হাসান যোগদান করেছেন।
২৭ শে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলের দিকে নিজ দ্বায়িত্বভার গ্রহন করেন তিনি।
পূর্বের ইউএনও কামাল মোহাম্মদ রাশেদকে গত ৮ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে পদোন্নতি দিয়ে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক হিসেবে বদলি করা হয় । পরবর্তীকালে গত ২০ শে ফেব্রুয়ারি মন্ত্রনালয়ের আরেক আদেশে সংস্থাপন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব ( বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মেহেদী হাসানকে শিবালয়ের ইউএনও হিসেবে যোগদানের নির্দেশ প্রদান করা হয়।
মেহেদী হাসান ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার প্রয়াত মুক্তিযোদ্ধা তবিবুর রহমানের ছেলে। তিনি ২৮ তম বিসিএস ক্যাডারভুক্ত হয়ে চাকুরী জীবনে প্রবেশ করেন।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার পদে মেহেদী হাসান যোগদানের পর উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন।



