
শুরু ২৮ জানুয়ারী ॥ প্রফেশনালদের প্রস্তুতি সম্পন্ন ॥ ফ্রি সেমিনার ১৯ জানুয়ারী
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: আগামী ২৮ জানুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে ২০১৮ ট্যাক্স বছরের ট্যাক্স রিটার্ন। ট্যাক্স সিজন শেষ হবে আগামী ১৫ এপ্রিল সোমবার। আইআরএস সূত্র মতে, কোনো জরিমানা ছাড়াই ব্যক্তিগতভাবে ট্যাক্স ফাইল করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। তবে আবেদনের মাধ্যমে ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়া যাবে। এই আবেদন ইলেকট্রনিক্যাল বা পেপার মাধ্যমে করা যাবে। তবে সারা বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থাকলেও নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান করতে হয়। বিগত বছরের মতো এবারও ট্যাক্স রির্টানে নতুন নতুন আইন কার্যকর হচ্ছে। এসব আইন জেনে-শুনে ভালো করে বুঝেই ট্যাক্স রিটার্ন করারও পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। খবর ইউএনএ’র।
এদিকে ট্যাক্স রিটার্ন সার্ভিসেস-এর সাথে জড়িত প্রফেশনালগণ তাদের গ্রাহকদের সার্ভিস প্রদানের প্রস্তুতি সম্পন্ন করেছে। এজন্য একাধিক প্রতিষ্ঠানে অভিজ্ঞ স্টাফ-এর পাশাপাশি সহযোগি হিসেবে নতুন স্টফাফও নিয়োগস করা হয়েছে। বিশেষ করে নিউইয়র্কে ট্যাক্স রিটার্ন সার্ভিসের সাথে জড়িত কাকাতুয়া এজেন্সী, নিউইয়র্ক মাল্টি-সার্ভিসেস (নিমস), গ্লোবাল মাল্টি সার্ভিসেস ইনক, ওয়াসী চৌধুরী এন্ড এসোসিয়েটস, এবিবিসি গ্রুপ মাইকেল ট্যাক্স সার্ভিসেস, পিয়ার ট্যাক্স এন্ড এক্সিকিউটিভ সার্ভিসেস, প্রাইম ব্রোকারেজ, এএএ কনসালটিং কোম্পানী, এসএনএস একাউন্টিং এন্ড জেনারেল সার্ভিসেস, বিডি ট্যাক্স এন্ড একাউন্টিং, কর্ণফুলী ইনকাম ট্যাক্স সার্ভিসেস, রফিক এন্ড এসোসিয়েটস, ইয়াকুব এ খান সিপিএ পিসি, এফএমএস অ্যাকাউন্টিং এন্ড ট্যাক্স সার্ভিসেস প্রভৃতি বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান অন্যান্য বছরের মতো এবছরও ট্যাক্স রিটার্ন সার্ভিস প্রদানের জন্য প্রস্তুতি নিয়েছে।
অপরদিকে চলতি বছরের ট্যাক্স রির্টান করার বিষয়ে প্রবাসী বাংাদেশীদের সচেতন করতে আগামী ১৯ শনিবার ফ্রি সেমিনারের আয়োজন করা হয়েছে। ল অফিসেস অব ব্যারী সিলবারওয়েগ পিসি এবং ইয়াকু এ খান সিপিএ পিসি অফিসের যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হবে। গত ১২ জানুয়ারী শনিবার সন্ধ্যায় ইয়াকুব এ খান সিপিএ’র অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়। সাংবাদিক সম্মেলনে আইনজীবি এন মজুমদার উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে ইয়াকুব এ খান সিপিএ বলেন, অন্যান্য বছরের মতো এবছরও ট্যাক্স রিটার্ন-এর নতুন নতুন আইন লক্ষ্য করা যাচ্ছে। তিনি বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, এসব আইন-কানুন জেনে, শুনে ও বুঝেই বিশেষজ্ঞের সাহায্যে ট্যাক্স রিটার্ন করা উচিৎ। তিনি জানান, অতীতের মতো এবছরও প্রবাসী বাংলাদেশীদের জন্য ফ্রি সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে ট্যাক্স বিষয়ক আইন-কানুন ছাড়াও ইমিগ্রেশন বিষয়েও একাধিক এটর্নীসহ সংশ্লিস্ট বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন এবং উপস্থিত প্রবাসীদের প্রশ্নের উত্তর দেবেন। সাংবাদিক সম্মেলনে এন মজুমদার বলেন, এবারের সেমিনার হচ্ছে নবম সেমিনার। এতে বিশেষজ্ঞ প্যানেলগণ বিনামূল্যে ট্র্যাক্স, ইমিগ্রেশন বিষয়ক নতুন নতুন আইন অবিহিত করবেন।



