ভারত

লোকসভা নির্বাচনে বাংলায় দেখা যাবে ফুলের দাপট

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বাংলায় অক্ষত থাকতে চলেছে দিদির দাপট। পাশাপাশি আগের থেকে আসন সংখ্যা অনেকটাই বাড়তে চলেছে বিজেপি শিবিরের। বামেরা নিশ্চিহ্ন, একটি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কংগ্রেসকে।

২০১৯ সালের সপ্তদশ লোকসভা নির্বাচনের পরে বাংলার রাজনীতির চিত্রটা নাকি এমনই হতে চলেছে। এবিপি-র করা জনমত সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। বৃহস্পতিবার যা প্রকাশিত হয়েছে।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির ঝুলিতে গিয়েছিল মাত্র দু’টি আসন। যার মধ্যে একটি হচ্ছে উত্তরের দার্জিলিং-এ বিজেপি জিতেছিল মোর্চার সমর্থনে। এবারে সেই সমর্থন ঘাস ফুল শিবির নিজেদের দিকে টেনে নিয়েছে। আর ২০১৪ সালে জেতা আসানসোল কেন্দ্রটি এবার বিজেপির হাত ছাড়া হতে চলেছে বলে গুঞ্জন ছড়িয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে।

এই অবস্থায় এবিপি-র করা জনমত সমীক্ষা জানাচ্ছে যে ২০১৯ সালের লোক্সভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে সাতটি আসনে জিততে চলেছে বিজেপি। তবে সেই আলিকায় দার্জিলিং আর আসানসোল থাকছে কিনা তা জানানো হয়নি। পাশাপাশি ঠিক কোন কোন আসনে বিজেপি জিতবে বা কোন জেলায় কত আসন পেতে পারে সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি সেই সমীক্ষায়।

একই রকম অবস্থা শাসক তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও। সমীক্ষার রিপোর্ট অনুসারে এই রাজ্য থেকে ৩৪টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। যার অর্থ ফের রাজ্যে থেকে বিপুল সংখ্যায় সাংসদ দিল্লিতে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এক্ষেত্রও ঠিক কন কোন আসন তৃণমূল পেতে পারে তা বলা হয়নি। পাশাপাশি কোন কোন জেলায় তৃণমূলের কেমন ফল হতে পারে তাও জানানো হয়নি।

বামেদের দখলে কোনও আসন যাচ্ছে না। ২০১৪ সালে দু’টি আসন পেয়েছিল সিপিএম। পাঁচ বছরে সেই সংখ্যাটা কমে মিলিয়ে যাবে বলে দাবি করছে এবিপি। অন্যদিকে কংগ্রেসের ঝুলিতে একটি আসন যেতে চলেছে বলে জানা গিয়েছে এবিপির জনমত সমীক্ষায়। এক্ষেত্রও বলা হয়নি যে ঠিক কোন আসনে কংগ্রেস প্রার্থী জিততে চলেছেন। তবে রজনৈতিক মহলের ধারনা ওই একটি আসন মুর্শিদাবাদের বহরমপুর। যেখানের দীর্ঘদিন ধরে জিতে আসছেন অধীর রঞ্জন চৌধুরী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension