প্রবাস

নিউইয়র্কে প্রবাসীদের বহুবিধ সুযোগ- সুবিধা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: মানবাধিকার সংস্থা হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের উদ্যোগে নিউইয়র্কে প্রবাসীদের বহুবিধ সুযোগ- সুবিধা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় ২৭শে জানুয়ারি রোববার সন্ধ্যা ৫:৩০ ঘটিকায় ব্রঙকসের মামুন টিউটোরিয়ালে। প্রবাসীদের নানাবিধ সুযোগ-সুবিধা শীর্ষক এই সেমিনারটির আয়োজক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউ, এস, এ ইন্ক ও হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি মোঃ সোলায়মান আলী। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদূর বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী মি: মুরাদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মোঃ হারুনুজজামান ভূঁইয়া ও কমুউনিটি বোর্ড ৭ চেয়ারম্যান মিসেস এডালিনা ওয়াকার সান্তিয়াগো। প্রধান আলোচনায় ছিলেন ডঃ জাকিরুল আলম ভূঁইয়া- কম্পিউটার ইঞ্জিনিয়ার ফোরডহাম ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক তার আলোচ্য বিষয় ছিল আধুনিক শিক্ষা গ্রহণ ও ইমিগ্রেশন সুবিধা। উল্লেখ্য যে, মি: আলম নিজে কিভাবে যুক্তরাষ্ট্রে এলেন ও স্ব-পরিবারে চার মাসের মধ্যে গ্রীন কার্ড পেলেন।

বিস্তারিত তথ্য মূলক বাস্তব জীবনের অভিজ্ঞতা। যোগ্যতা সম্পন্ন লোকজন ইচ্ছে করলে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসতে পারে এবং স্থায়ী ভাবে বসবাসের সুযোগ লাভ করতে পারে। উপযুক্ত উচ্চশিক্ষা গ্রহণের জন্য ও রয়েছে অনেক সুযোগ-সুবিধা। মি: সাফিউল রনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার।

তিনি লেমান কলেজের প্রভাষক।তার আলোচ্য বিষয় ছিল শিক্ষা ও ক্ষমতায়ন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার বিকল্প নেই। উপযুক্ত শিক্ষাই তাকেও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিয়েছে। আমাদের সন্তানেরা খুবই ভালো ভাবে পড়াশোনা করছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উচিত উচ্চ শিক্ষার্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করা। এতে দেশের জন্য যেমন সুনাম অর্জন হবে, নিজেদের ও জীবন সুন্দর সার্থক হবে। তরূন হবু সিপিএ মি: রহমান । তার আলোচ্য বিষয় ছিল ইনকাম ট্যাক্স ও ট্যাক্স বিষয়ে নানাবিধ সুবিধা। তিনি বলেন, ট্যাক্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রফেশনাল এক্সপার্টদের পরামর্শ মোতাবেক ইনকাম ট্যাক্স ফাইল করা উচিত। সাধারণ সামান্য ভুল বিরাট সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

তিনি জানান এবার চাইল্ড কেরডিড প্রতি জনে ২০০০ ডলার হলেও ১৪০০ ডলার পাওয়া যাবে। অন্যদিকে পার্সোনাল একজামশান কমেছে। অপেক্ষাকৃত কম ইনকাম ট্যাক্স ফাইলারগণ বেশি সুবিধা পাবেন। তানজিলা রহমান সিনিয়র সহকারী নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কনজ্যুমার এফিয়ারস, প্রতিনিধি। আলোচ্য বিষয় ছিল ফ্রী ট্যাক্স ফাইলিং, সিটির নানাবিধ সুবিধা। স্বল্প আয়ের মানুষের জন্য ফ্রি ট্যাক্স ফাইলসহ এক এক করে কেরেডিড সমস্যা সমাধান সহ প্রায় শতাধিক প্রোগ্রাম চালু রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা নিজ ভাষায় ও ৩১১ কল করে নানাবিধ সুযোগ-সুবিধা জানতে চাইলে সুযোগ রয়েছে। আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাদের পাশে আছি।

মোঃ়সোলায়মান আলী প্রায় দেড় যুগ যাবত রিয়েল এস্টেট ব্রোকার, ট্যাক্স -ইমিগেরেশন ও ও মাল্টিসারভিস প্রভাইডার। তার আলোচ্য বিষয়- স্বপ্নের ঘরবাড়ীর ক্রেতা-বিক্রেতার নানাবিধ সুযোগ-সুবিধা, সরকারি অনুদান প্রথম বায়ার হিসেবে ক্রেডিট আপটু ৬০ হাজার ডলার পর্যন্ত অফেৎযোগ্য। তিনি বলেন, অনেক লোকই জানে না। রেন্ট টু বাই প্রোগ্রামের মাধ্যমে ভাড়া পরিশোধ করেও মালিক হওয়ার সুযোগ। স্বল্প ডলারের কো-অপ যেমন মাত্র ২০ / ২৫ ডলার দিয়ে নিজে কেনা সম্ভব। কো-অপ রয়েছে নানা সুবিধা। স্বল্পআয়ের মানুষের জন্য হাউজিং সাবসিডি, বা এফোর্ড এবল হাউজিং, ডমেষটিক ভাওলেঞচ পারিবারিক সমস্যা জন্য হাউজিং সুবিধা, অসুস্থ ,পঙ্গু , হেপাটাইটিস বি, এইডসের রুগী সহ সবার জন্য উন্মুক্ত রয়েছে আবাসিক সুবিধা। এন এইচ এস (niborhood housing service-NHS website থেকে প্রথম বায়ার দের ৩০ থেকে ৬০ অফেরৎযোগ্য অনুদানের বিস্তারিত তথ্য জানতে পারবেন। তিনি জানান, আনোয়ারা বেগম। পেশায় একজন বেলভিউ হাসপাতালের মানসিক রোগী পরিচর্যা বিষয়ক টেকনিশিয়ান। তিনি কিভাবে একজন ক্রেতা হিসেবে ৭০ হাজার ডলারের কো-অপ কিনে ৩০ হাজার ডলার সরকারি অফেরৎযোগ্য অনুদান পেলেন তার নিজ মুখের বাস্তবতা আজকে বর্ণনা করার কথা ছিল। তিনি এক্সিডেন্ট করে হাসপাতালে। তার সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। মামুন টিউটোরিয়ালের সততাধীকারী শেখ আল মামুন বলেন, মা বাবা যদি একটু বুদ্ধি খাটিয়ে স্কুল লেভেলের শিক্ষার্থীদের ওপর নজর দিতে পারেন, তাহলে কলেজ লাইফে ষকলারশীপ নিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বেগপেতে হবে না।

ক্রমবর্ধমান ব্রঙ্কস কমিউনিটির সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ফলপ্রসূ সেমিনারটি অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকবৃনদ। কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের মধ্যে আব্দুর রহিম বাদশা বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা, মাহবুবুর রহমান-বাঙলাদেশ সোসাইটি অবস্থা ব্রঙ্কস প্রাক্তন সভাপতি, রফিকুল ইসলাম সহ-সভাপতি bands, কফিল চৌধুরী সহ-সভাপতি ব্যণডস, আবু পাশা সহ-সভাপতি নর্থ বেঙ্গল সোসাইটি, প্রদীপ কুমার মালাকার লেখক, শামীম মিয়া- সাধারণ সম্পাদক ব্যণডস,শাহেদ আহমেদ-সভাপতি বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, জীবন কৃষ্ণ মণ্ডল, জালালাবাদ এসোসিয়েশন নেতা আঃ মুহিত ও সাধারণ সম্পাদক তপন কুমার সেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension