
বাংলাদেশ
দৌলতদিয়া পতিতালয়ে ইয়াবাসহ আটক ২
ঢাকা প্রতিনিধি; রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৯৭০ পিস ইয়াবা ও মাদক বিক্রির দুই লাখ তিন হাজার টাকাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
শুক্রবার ২ মার্চ সকালের দিকে দেশের সবচেয়ে বড় পতিতাপল্লী পদ্মা নদীর তীরে ঘাট এলাকায় অবস্থিত দৌলতদিয়া পতিতালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দৌলতদিয়া পতিতালয়ের মজি ফকিরের বাড়ির ভাড়াটিয়া মৃত দোনাই খানের ছেলে এলেম খান (৪২) ও দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকার মোকসেদ শেখের ছেলে মেজেক শেখ ওরফে মিলন (২২)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া পতিতালয়ের মজি ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে ৯৭০ পিস ইয়াবা ও মাদক বিক্রির দুই লাখ তিন হাজার টাকাসহ দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় আটক ২ জনের বিরুদ্ধে গোয়ালন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।



