
যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জরুরী সভা অনুষ্ঠিত ।
রূপসী বাংলা প্রবাস ডেস্ক:যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কর্তৃক জরুরী সভা ৪ঠা জানুয়ারী রোজ সোমবার জ্যাকসন হাইটসের পালকী পার্টি হলে অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি নুরুজ্জামান সরদারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সুবল দেবনাথের পরিচালনায় উপস্হিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি কবির আলী, মাহবুব রহমান, গিয়াস উদ্দিন, এবাদুল হক এবাদ,হাসান জিলানী, যুগ্ন সাধারন সম্পাদক এইচএম ইকবাল, সৈয়দ গোলাম কিবরিয়া, নিউইয়র্ক স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওয়াহেদুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তরিকুল ইসলাম সুজন প্রমুখ । বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাসের আম্মা ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রাকিব অসুস্হ থাকায় তাদের জন্য দোয়া করা হয় এবং পরবর্তীতে সংগঠনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেয়া হয় । সিদ্ধান্ত সমুহের মধ্যে নিউইয়র্ক স্টেট ও মহানগর নতুন কমিটি গঠনের লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় । অন্যান্য স্টেট কমিটির মধ্যে জর্জিয়া স্টেট কমিটি চলতি মাসে, মিশিগান স্টেট কমিটি এপ্রিল মাসে, এছাড়াও নিউজার্সী স্টেট, কানেকটিকাট স্টেট, পেনসেলভেনিয়া স্টেট গঠনের জন্য সংগঠনের বিভিন্ন জনকে দায়িত্ব দেয়া হয় । প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত, সকল শহীদদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন এবং দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয় । সংগঠনের সভাপতি নুরুজ্জামান সরদারের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।



