প্রবাস

ডঃ জাফর ইকবালের উপর হামলা, নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের নিন্দা

রূপসী বাংলা ডেস্ক:বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ডঃ জাফর ইকবালের উপর মৌলবাদী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টার।এক বিবৃতিতে সংগঠনের নেতৃবিন্দ জানিয়েছেন ডঃ জাফর ইকবালের উপর হামলার উদ্দেশ্যই হল মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করা। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ডঃ জাফর ইকবাল মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখার জন্যে যে ভূমিকা পালন করে যাচ্ছেন তা স্বাধীনতা বিরোধী, মৌলবাদী ও ধর্ম ব্যবসায়ীদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না বলেই এহেন পরিকল্পিত ঘৃণ্য হামলা।আমরা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টার-এর পক্ষে এই হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারী, তাদের সহযোগী ও এই হামলা পরিকল্পনাকারীদের দ্রুত এবং কঠোর শাস্তি দাবী করছি।  আমরা অধ্যাপক ডঃ জাফর ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি,  সাথে সাথে দেশে ও প্রবাসে স্বাধীনতা বিরোধী ও মৌলবাদীদের বিরুদ্ধে সক্রিয় ও সোচ্চার হবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। সকল অপশক্তির বিরুদ্ধে দাড়িয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সদা জাগ্রত রাখতেই হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension