আন্তর্জাতিকভারত

ভারতে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫

রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক :
ভারতের পশ্চিম বঙ্গে সোমবারের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার দেশটির কর্মকর্তারা একথা জানান।

সিনিয়র এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাজ্যের রাজধানী কোলকাতা থেকে ২২০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে একটি পুরনো সেতু ভেঙ্গে গাড়িটি খালে পড়ে যায়। এখন পর্যন্ত সেখান থেকে ৪৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ডুবুরিরা এখনো লাশের সন্ধানে তল্লাশী চালাচ্ছে।’

বাসটিতে ৬০ জনের মতো আরোহী ছিল। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

সোমবার দ্রুতগামী বাসটি অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর দেয়াল ভেঙ্গে জলঙ্গী নদীর সঙ্গে সংযুক্ত খালে পড়ে যায়।

এই ঘটনায় আহত কয়েকজনকে সরকারি একটি হাসপাতলে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ওই কর্মকর্তা আরো বলেন, ‘আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।’

নদিয়া জেলা থেকে করিমপুর থেকে মুর্শিদাবাদের মধ্য দিয়ে মালদা জেলায় যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension