বাংলাদেশ

আজ সিঙ্গাপুর নেওয়া হতে পারে কাদেরকে

রূপসী বাংলা নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি চোখ খুলতে পারছেন তবে কথা বা প্রতিক্রিয়া জানাতে পারছেন না। তার শারীরিক অবস্থা সম্পর্কে সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

জানা গেছে, আজ সিঙ্গাপুর নেয়া হতে পারে ওবায়দুল কাদেরকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স রোবার রাতে ঢাকায় পৌঁছায়।

সেখানে এসেছেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের দুইজন চিকিৎসক ও দুজন সেবিকা। রাত সাড়ে ১২টার দিকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। তার প্রস্রাব হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক এ তথ্য জানান।

ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, পথে কোনো জটিলতা দেখা দিলে তা সামাল দেয়ার ব্যবস্থা এয়ার অ্যাম্বুলেসে থাকলে, দক্ষ চিকিৎসক ও কর্মী থাকলে তাকে বিদেশে নেয়ার অনুমতি দেবেন তারা।

উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া জানান, ওবায়দুল কাদেরের অবস্থা এখন আগের চেয়ে ভালো। তিনি চোখ খুলতে পারছেন। তবে কথা বলতে বা প্রতিক্রিয়া জানাতে পারছেন না। তাকে সুস্থ করে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

তিনি জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক সন্ধ্যায় ঢাকায় আসার পরপরই ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিবিড়ভাবে অবলোকন করেন। কিন্তু তার শারীরিক অবস্থা বিদেশে নেয়ার উপযোগী না হওয়ায় তাকে বিএসএমএমইউতে রেখেই চিকিৎসা চালিয়ে যাওয়ার তারা সিদ্ধান্ত নেন।

এছাড়া এয়ার অ্যাম্বুলেন্সে আইসিইউ সাপোর্ট না থাকায় আমরাও তাকে এ অবস্থায় স্থানান্তরের মত দিতে পারি না। তিনি বলেন, সিঙ্গাপুরের প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছেন। আজ সকাল ১০টায় তারা আবারও হাসপাতালে আসবেন। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে সিঙ্গাপুরে নেয়া হতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension