প্রবাস

ওবায়দুল কাদেরের আরোগ্য কামনায় সুইজারল্যান্ড আ.লীগের মোনাজাত

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ।

এসময় সুইজারল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাষা শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রাক্তণ সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের শ্রদ্ধায় এক মিনিট নিরবতা পালন ও তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল খানের পরিচালনায়  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবারে  অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় সুইজারল্যান্ড আওয়ামী লীগের প্রাক্তণ সভাপতি হারুন অর রশিদ বেপারির পরিচালনায় এ দোয়া ও মোনাজাতে  সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension