আন্তর্জাতিকভারত

সীমান্তের খুব কাছে পাকিস্তানের একাধিক সুপারসনিক জেট

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সীমান্তের খুব কাছে চলে এসেছে পাকিস্তানের সুপারসনিক জেট। ভারতের রাডারে ধরা পড়ল সেই বিমানের উপস্থিতি।

বুধবার LoC-র ১০ কিলোমিটারের মধ্যেই বিমান দুটি এসে পড়ে বলে জানা গিয়েছে। পুঞ্চ সেক্টরের একেবারে কাছ ঘেঁষে চলে আসে পাকিস্তানের দুটি জেট।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এক অস্বাভাবিক আওয়াজ শোনা যায় সীমান্তের কাছে। যেগুলি আসলে ‘সনিক বুম’ বলেই মনে করা হচ্ছে। কোনও সুপারসনিক জেট মাঝ আকাশে যাওয়ার সময় এই ধরনের আওয়াজ হয়ে থাকে। ভারতীয় বায়ুসেনা যে কোনও পরিস্থিতির জন্য সতর্ক আছে। জারি হয়েছে হাই আ্যালার্ট।

মঙ্গলবার রাত ১১ টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। তবে পাকিস্তানের ওই বিমানগুলি ভারতের আকাশে ঢোকার চেষ্টা করছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে শব্দের থেকে বেশি গতিতে চলা বিমান সীমান্তের এত কাছে এসে যাওয়ার বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে বায়ুসেনা।

গত ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা বালাকোটে এয়ার স্ট্রাইক চালানোর পরের দিন অর্থাৎ ২৭ তারিখ ভারতের আকাশে চলে আসে পাক বিমান। কয়েক মিনিটের আকাশ যুদ্ধ বেঁধে গিয়েছিল সীমান্তের আকাছে। ভারতের সেনা ঘাঁটিগুলি টার্গেট করেই পাকিস্তান ওই অভিযান চালিয়েছিল বলে জানিয়েছে বায়ুসেনা।

এরপর ভারতের বিমান তাড়া করে পাক বিমানকে। সেই ঘটনার সময়ই পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে গিয়ে পড়েছিল উইং কমান্ডার অভিনন্দনের মিগ বিমান। পাকিস্তানের ৫৫ ঘণ্টা বন্দি থাকার পর তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension