
লাল বাহাদুর শাস্ত্রীকে অপমান করেছেন প্রিয়াঙ্কা, অভিযোগ স্মৃতির
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে অপমান করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা৷ এমনই অভিযোগ আনলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি৷ ট্যুইটে এই অভিযোগ করেন বিজেপি নেত্রী৷

সম্প্রতি নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশ গিয়ে গঙ্গা যাত্রা করেন প্রিয়াঙ্কা৷ সফরকালে একটি অনুষ্ঠানে তিনি লাল বাহাদুর শাস্ত্রীর মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান৷ স্মৃতির অভিযোগ, প্রিয়াঙ্কা প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তিতে ব্যবহৃত মালা পরান৷ ট্যুইটে হিন্দিতে তিনি লেখেন, ঔদ্ধত্যের বশে তিনি ব্যবহৃত মালা লাল বাহাদুর শাস্ত্রীর মূর্তিতে পরান৷ এইভাবে প্রাক্তন প্রধানমন্ত্রীকে অপমান করে জনতার উদ্দেশে হাত নেড়ে সেখান থেকে বিদায় নেন প্রিয়াঙ্কা৷ ট্যুইটে স্মৃতি একটি ভিডিও শেয়ার করেন৷ বিজেপি নেত্রী ট্যুইটে যা লেখেন ভিডিওতে সেই কাজই প্রিয়াঙ্কাকে করতে দেখা গিয়েছে৷
मुंडी झुकाइएके सर झटकाइएके
गुमान में बिटिया भूल गई मरजाद
आपन गले की उतरन, पहनाए दीहिन
शास्त्री जी के अपमान पर ताली बजाएके, हाथ हिलाइएके
चल दीहलें कांग्रेस बिटिया तोहार pic.twitter.com/ndwT15Y8co— Smriti Z Irani (@smritiirani) March 20, 2019
কংগ্রেস কর্মীদের হাতে এক কলেজ পড়ুয়া ছাত্রী হেনস্তা হওয়ায় ট্যুইটারে সরব হন স্মৃতি৷ তোপ দেগে বলেন, এটাই কংগ্রেসের আসল চেহারা৷ উল্লেখ্য, নমো টি-শার্ট পরে প্রিয়াঙ্কা গান্ধীর সভায় ঢুকে পড়েছিল এক কলেজ ছাত্রী৷ দেখতে পেয়ে তাকে চরম হেনস্থা করল কংগ্রেস কর্মীরা৷ বুধবার বারাণসীর ঘটনা৷ রাজ্যের আইনমন্ত্রী ব্রিজেশ পাঠক জানান, অপরাধীর যাতে শাস্তি হয় তা নিশ্চিত করা হবে৷
পরে ওই ছাত্রী জানান, আসসি ঘাটে প্রিয়াঙ্কার আসার খবর পেয়ে তিনি সেখানে যান৷ তাঁর পরনে ছিল নমো টি-শার্ট৷ ওই ছাত্রীর কথায়, তিনি বিজেপি কর্মী নন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থক৷ তাই নমো টি শার্ট পরেন৷ তাছাড়া নিজের ইচ্ছামতো পোশাক পরার স্বাধীনতা সবার আছে ৷ কিন্তু কংগ্রেস কর্মীরা তাঁর গায়ে বিজেপি সমর্থকের ট্যাগ ঝুলিয়ে দেয়৷ তাঁকে চূড়ান্ত হেনস্থা করা হয় বলে অভিযোগ৷



