
বাংলায় বিজেপিকে রুখতে ৯০টি সভা করবেন নেত্রী মমতা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লোকসভার নির্ঘন্ট প্রকাশ হয়ে গিয়েছে। আর তা প্রকাশ হতেই রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৪২টিতেই প্রার্থী ঘোষণা করে দিয়েছেন তৃণমূল নেত্রী। সেই তালিকায় অনেকটাই পিছিয়ে ছিল কংগ্রেস-সিপিএম। আর তৃতীয়স্থানে রয়েছে বিজেপি। কারণ এখনও বহু কেন্দ্রে তাঁরা প্রার্থীই চূড়ান্ত করতে পারেনি। ফলে প্রচার তো দূর অস্ত।
তবে যেভাবে প্রথম তালিকা প্রকাশ করে কার্যত বিরোধীদের প্রথমেই একগোল দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই এবার প্রচারেও এগিয়ে থাকতে চান।
জানা গিয়েছে, আগামী ২ রা এপ্রিল থেকে জোরদার প্রচার শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এবার সাত দফায় নির্বাচন। ফলে আর দেরি নয়। আর তাই ২ তারিখ থেকেই লাগাতার প্রচারে নামতে চলেছেন তৃণমূল নেত্রী।প্রায় ৪০ দিন লাগাতার প্রচার করবেন মুখ্যমন্ত্রী। তৃনুল সূত্রে জানা গিয়েছে, প্রায় ৯০টি সভা করতে পারেন মমতা। জেলার নেতাদের ইতিমধ্যে মমতা জানিয়ে দিয়েছেন যে, প্রতিটি লোকসভা কেন্দ্র পিছু দুটি করে সভা করবেন তিনি। ৪২টি লোকসভা আসনের জন্য ৮৪টি সভা হবে। কোনও কোনও আসনের জন্য সেই সংখ্যাটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।



