বিনোদন

‘অন্তর্বাসহীন ওই ছবি দিয়েই গ্যাংস্টারে চান্স পায় কঙ্গনা’, বিস্ফোরক পহেলাজ

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বলিউডে নতুন বাক-বিতণ্ডায় জড়িয়েছেন কঙ্গনা রানাউত। এবার তাঁর অভিযোগ পহেলাজ নিহালনির বিরুদ্ধে।

অন্তর্বাস ছাড়া কঙ্গনার ছবি তোলা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন অভিনেত্রী। তাঁর অভিযোগে জবাবে নিহালনি বলেন, ওই ছবি দিয়ে তৈরি পোস্টার দেখেই নাকি ‘গ্যাংস্টার’-এর অফার পেয়েছিলেন নায়িকা। ২০০৬-এ ওই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করেছিলেন তিনি। এমনকি পহেলাজ যাতে মহেশ ভট্টের ছবিতে তাঁকে সুযোগ করিয়ে দেন, এমন অনুরোধও কঙ্গনা করেছিলেন বলে দাবি করেছেন প্রাক্তন সেন্সর কর্তা

কঙ্গনা বলেছিলেন, তাঁকে দিয়ে সফট পর্ন বানাতে চেয়েছিলেন পহলাজ। তাই তিনি কাজটা করেননি। পহেলাজের দাবি, “ওটা কোনও সফট পর্ন ছবি ছিল না। এ ধরনের ছবিতে আমার কোনও আগ্রহ নেই।”

কঙ্গনা দাবি করেছিলেন, ‘‘আই লভ ইউ বস নামের একটা ছবি করার অফার করেছিলেন পহেলাজ। মধ্যবয়সী বসের সঙ্গে যুবতী একটি মেয়ের সম্পর্কের গল্প। ফোটোশুটে একটা সিল্কের পোশাক দিয়েছিলেন। কোনও অন্তর্বাস ছাড়া সেটা পরে ফোটো তুলতে হয়েছিল। কিন্তু গল্পটা সফট পর্ন মনে হয়েছিল। তাই কাজটা করিনি।’’

পহেলাজ কঙ্গনাকে প্রচ্ছন্ন হুমকির সুরে বলেছেন, ‘কঙ্গনা যেন আমার সঙ্গে খেলার চেষ্টা না করে, তাহলে আমিও খেলতে পারি। তাই এই বিতর্ক আরও খানিকটা এগোবে বলেই মনে করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension