প্রধান খবরভারতরাজনীতি

বারাণসীতে মোদীর বিরুদ্ধে লড়বেন অবসরপ্রাপ্ত বিচারপতি কারনান

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এখনও প্রার্থী দেয়নি কংগ্রেস। তবে ইতিমধ্যেই ভীম আর্ম চিফ চন্দ্রশেখর আজাদ ও প্রাক্তন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর মোদীর বিরুদ্ধে লড়ার কথা আগেই ঘোষণা করেছেন। এবার জানা গেল, মোদীর বিরুদ্ধে লড়ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনান।

‌বছর দুয়েক আগে তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল। হাইকোর্টের বিচারপতি হিসেবে তিনিই প্রথম, যাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। কলকাতার পাশাপাশি তিনি মাদ্রাজ হাইকোর্টেও বিচারপতি হিসাবে নিযুক্ত ছিলেন।

এর আগে সেন্ট্রাল চেন্নাই কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। দ্বিতীয় আসন হিসেবে বারাণসীকে বেছে নিয়েছেন তিনি। অ্যান্টি কোরাপশন ডায়নামিক পার্টির তরফ থেকে লড়বেন তিনি।

২০১৮ সালে তিনি অ্যান্টি কোরাপশন ডায়ানেমিক পার্টি নামে একটি দল গঠন করেন। সেই দলের হয়েই তিনি এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন। ২০১৭ সালের জুন মাসে অবসর নেওয়ার পর তিনি কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। কলকাতার প্রেসিডেন্সি জেলে ৬ মাস কাটান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension