প্রবাস

সাভা’র ভোটার রেজিষ্টেশন ৫ মে

রূপসী বাংলা প্রবাস ডেস্ক:সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন ( সাভা) ভোটার রেজিষ্ট্রেশন ৫ মে জ্যাকসন হাইটস ডাইভার্সিটিতে অনুষ্ঠিত হবে। ৫ মে রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে ভোটার রেজিষ্টেশনের কাজ। নিউইয়র্কে বসবাসরত সাউথ এশিয়ান ভূক্ত বাংলাদেশ, ভারত, পাকি¯’ান, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালদ্বীপ, মায়ানমার, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দ যোগ দিবেন ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রমে। মূল ধারার নেতৃবৃন্দদের নিয়ে গঠিত হওয়া সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন (সাভা)’র সমন্বয়ক জয় চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত সাউথ এশিয়ানভুক্ত দেশ গুলোর প্রতিনিধিদের নিয়ে সাভা গঠন করা হয়েছে। সাউথ এশিয়ান আমেরিকান ভোটারদের একত্রিত করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই প্রথম বারের মত আগামী ৫ মে রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হবে।বাংলাদেশী বিভিন্ন সামাজিক সংগঠন সহ সাউথ এশিয়ানভূক্ত প্রায় ৫০ টি সংগঠনের নেতৃবৃন্দ ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রমে স্বে”ছাসেবকের দায়িত্ব পালন করবেন। পর্যায়ক্রমে সিটির অন্যান্য ব্যুরোতেও ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে। সোমবার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপ¯ি’ত ছিলেন কমিউনিটি বোর্ড মেম্বার আবদুর রহিম হাওলাদার, ফোবানা কনভেনর শাহনেওয়াজ, মূলধারার নেতা বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, নিউইয়র্ক সিটি বাজেট পার্টিসিপেটরী কমিটির মেম্বার খোরশেদ খন্দকার, বাংলাদেশ সোসাইটি নেতা সানি মোল্লা, তোফায়েল আহমেদ, কোর মাল্টি সার্ভিসের সিইও আবুল কাশেমসহ সাউথ এশিয়ান ভূক্ত মূলধারার নেতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension