আন্তর্জাতিকপ্রধান খবর

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেল বলছে ভুমিকম্পের তীব্রতার মাত্রা ছিল ৫.৫। বুধবার জাপানের আমামি ওসিমা দ্বীপের উত্তর-পূর্ব উপকূল বরাবর ভয়াবহ আকার ধারণ করে এই ভূকম্পন। তবে কোনও রকম প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলে নি।

জাপান মেটেওরোলজিক্যাল এজেন্সি বা জেএমএ-র রিপোর্ট অনুযায়ী বুধবার ভোর রাতে ২:৪৮ মিনিট নাগাদ ঘটে এই ভূমিকম্প। তীব্র এই ভুমিকম্পে কেঁপে ওঠে প্রযুক্তি নগরী। মাটি থেকে ৩০ কিলোমিটার গভীরে ছড়িয়ে পড়েছিল ভূমিকম্পের তীব্রতা বলেই জানিয়েছে জেএমএ-র রিপোর্ট। তবে ভূমিকম্পের কারণে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

ভুকম্পপ্রবণ এলাকা জাপান। কথায় জাপানকে বলা হয় আগুন বলয়। প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত এই দেশে সর্বদা ভুমিকম্প থেকে অগ্ন্যূৎপাত লেগেই থাকে।

২০১১ সালে ভয়ানক সুনামির কবলে পড়েছিল জাপান।সেই বছর ভয়াবহ ক্ষতিগ্রস্থ হয়েছিল এই দেশ। ১৫,০০০ মানুষ প্রাণ হারিয়ে ছিলেন। আহত হয়েছিলেন প্রায় সহস্রাধিক মানুষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension