আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

উড়ন্ত বিমানে যৌনকর্ম, জেলে মার্কিন ধনকুবের

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: উড়ন্ত বিমানকে অটো পাইলটে রেখে ১৫ বছর বয়সী এক নাবালিকার সঙ্গে যৌনমিলন করার অপরাধে স্টিফেন ব্র্যাডলি নামের এক মার্কিন নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার মার্কিন আদালত এই রায় ঘোষণা করে বলে দেশটির এক সংবাদপত্রের প্রতিবেদনে প্রকাশ হয়েছে।।

ওই প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি গত বছরের। নিজস্ব বিমান থাকায় নিজের মেয়েকে বিমান চালানোর প্রশিক্ষণ দেয়ার জন্য ৫৩ বছর বয়সী স্টিফেনকে অনুরোধ করেন নাবালিকার মা। মায়ের অনুরোধ রাখতে মেয়েকে নিয়ে আকাশে ওড়েন স্টিফেন। কিন্তু এক পর্যায়ে উড়ন্ত বিমানকে অটো পাইলটে রেখে মেয়েটির সঙ্গে যৌনকর্মে লিপ্ত হন তিনি।

দীর্ঘ কয়েক মাস মামলা চলার পর সেই ঘটনা প্রমাণ হওয়ায় মঙ্গলবার স্টিফেনের পাঁচ বছরের সাজা ঘোষণা করে আমেরিকার আদালত। তবে সাজা ঘোষণার আগে তার আইনজীবীরা দাবি করেন, তাদের মক্কেল একজন নম্র ব্যক্তি। অনেক সমাজ সেবামূলক কাজ করেন। তাই তার সাজা কমানো হোক।

তবে এবারই প্রথম নয়। এর আগেও এক নাবালিকাকে যৌন হেনস্তার দায়ে স্টিফেনের সাজা হয়েছিল। মধ্য বয়সী এই ধনকুবের বসবাস আমেরিকার নিউ জার্সির বেডমিনস্টারে। তিনি তিন সন্তানের বাবা। তার একটি ব্রোকারেজ ফার্ম রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension