
নিউইয়র্কে এই প্রথম সনাতন ধর্মাবালম্বীরা ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের জন্য ইফতার পার্টির আয়োজন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো।
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নিউইয়র্কে এই প্রথম সনাতন ধর্মাবালম্বীরা ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের জন্য ইফতার পার্টির আয়োজন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। ইফতার পার্টি থেকে বক্তারা নিউইয়র্কে ধর্মীয় সৌহার্দ্য-সম্প্রতি রক্ষা ও অসাম্প্রাদায়িক কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে সকল ধর্মের প্রতিনিধিদের নিয়ে পরবর্তীতে দূর্গাপূজার আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন। বক্তরা আরও বলেন,ধর্মের বেড়াজাল ভেঙ্গে মুসলিম সম্প্রদায়ের জন্য এই আয়োজন সম্প্রিতির নয়া নজির স্থাপন করলো। ভবিষ্যতে প্রত্যেক ধর্মের উৎসব এই ভাবেই প্রত্যেকের সমান উৎসাহের সাথে পালন করা উচিত।

গত ২৩ মে জ্যাকসন হাইটসের স্কলাসটিকা মিলনায়তনে এই ইফতার পার্টির আয়োজন করেন বিশিষ্ট্য সমাজসেবক বব দেবাশীষ দাস, জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনে সদস্য বিপ্লব সাহা, সাংবাদিক সনজীবন কুমার, সেক্যুলার মুভমেন্ট ফর বাংলাদেশের আহবায়ক শুভ রায় ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মী গোপাল সান্যাল। অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংবাদিক,সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পাঠ করেন বিশিষ্ট্য রাজনীতিক জাকারিয়া চৌধুরী। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য করেন বব দেবাশীষ দাস ও গোপাল স্যানাল।

অনান্যের মধ্য বক্তব্য করেন বর্ষীয়ান সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক লাভলু আনসার, লেখন মুজাহিদ আনসারী, সাংবাদিক আকবর হায়দার কিরণ,সমাজ সেবক শাকিল মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ফটোসাংবাদিক নাসির আলী মামুন,মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামস‘৭১-এর সভাপতি রাশেদ আহমেদ,দৈনিক ইত্তেফাক যুক্তরাষ্ট্র প্রতিনিধি শহীদুল ইসলাম, সাপ্তাহিক আজকালের প্রতিনিধি হাসানুজ্জামান সাকি ও শাহাব উদ্দিন সাগর, এটিএন বাংলার বার্তা সম্পাদক কানু দত্ত,সাংবাদিক শাহ জে চৌধুরী, তোফাজ্জল লিটন, নীহার সিদ্দিকী, আব্দুল হামিদ, ওবায়দুল্লা মামুন,ঘাতত দালাল নিমূর্ল কমিিিটর সাধারণ সম্পাদক সিকৃতি বড়–য়া, সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহম্মেদ শাম্বু ও রাজীব আহসান, চিত্রশিল্পী তারিক হাসান, আলমগীর খান আলম,জাকির হোসেন বাচ্চু, অন লাইন এক্টিভিষ্ট দীনেশ মজুমদার, মিলন কুমার রায় প্রমূখ।



