আন্তর্জাতিকপ্রধান খবর

মুসলিমদের ৬৯ হাজার ডলার সাহায্য দিলেন ‘এগ বয়’

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় চরম ডানপন্থী এক সেনেটরের মাথায় ডিম ভেঙ্গে আলোচিত হওয়া কিশোর উইল কনোলি ক্রাইস্টচার্চের মসজিদ হামলা থেকে বেঁচে যাওয়া মুসলিম ধর্মাবলম্বীদের ৬৯ লাখ ডলার অর্থ সাহায্য দিয়েছেন।

১৭ বছর বয়সী উইল কনোলি গত মার্চ মাসে চরমপন্থী সেনেটর ফ্রেসার অ্যানিং-এর মাথায় ডিম ভাঙার পর অনলাইনে তিনি ‘এগ বয়’ হিসেবে পরিচিত হয়ে উঠেন।

সে ঘটনার পর তাকে আইনগত সাহায্য করার জন্য অনেকেই অনুদান দিতে শুরু করেন।

ক্রাইস্টচার্চ হামলার পর সিনেটর অ্যানিং বলেন, মুসলিমদের অভিবাসনের কারণেরই এ হামলা ঘটেছে। সে হামলায় ৫১ জন নিহত হয়।

১৬ মার্চ ওই সেনেটর যখন মেলবোর্নে সংবাদ সম্মেলন করেছিলেন তখন ১৭ বছর বয়সী উইল কনোলি পেছন দিক থেকে তার মাথায় ডিম ভাঙেন। সে ঘটনার ভিডিও ফুটেজ ইন্টারনেট-ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ওই কিশোরের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় স্থানীয় প্রশাসন। তখন কিশোর উইল কনোলির জন্য অনলাইনে অর্থ সংগ্রহ অভিযান শুরু হয়। যাতে সে আরো ‘ডিম কিনতে পারে’ এবং তার আইনগত সহায়তার খরচ মেটাতে পারে।

পুলিশ অবশ্য কনোলির বিরুদ্ধে কোন অভিযোগ আনেনি। তাকে শুধু সতর্ক করে দেয়া হয়েছিল।

মঙ্গলবার উইল কনোলি জানায়, অনলাইনে তার জন্য যে অর্থ সংগ্রহ করা হয়েছে তার সবটুকু তিনি নিউজিল্যান্ড চ্যারিটির কাছে হস্তান্তর করেছেন।

এ সম্পর্কে কনোলি বলেন‘আমি আশা করি যে এর মাধ্যমে এই ঘটনার শিকার ব্যক্তিদের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।’

গত মার্চ মাসে অস্ট্রেলিয়ার টেন নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে উইল কনোলি বলেন, ‘আমি বুঝতে পারছি যে আমি যা করেছি সেটা ঠিক হয়নি। কিন্তু এই ডিম মানুষকে একতাবদ্ধ করেছে।’

সেনেটর অ্যানিং তার মন্তব্যের জন্য জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও তার ক্ষমা চাওয়ার পক্ষে ১৪ লাখ মানুষ একটি পিটিশন স্বাক্ষর করেছে।

এদিকে ১৮ মে অস্ট্রেলিয়ার সেনেট নির্বাচনে জয়লাভ করতে পারেননি সিনেটর অ্যানিং।

সূত্র: বিবিসি বাংলা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension