
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের দোয়া ও ইফতার-২০১৯
রূপসী বাংলা প্রবাস ডেস্ক:বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড আয়োজিত দোয়া ও ইফতার গত ২৯ মে ২০১৯ নিউইয়র্কের জ্যাকসন হাই্টস্ত পালকী রেস্টুরেন্টে সংগঠনের কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা মন্জুর আলী ননতু ও সহকারী কমান্ডার মোঃ আমানতউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিন। উক্ত দোয়া মাহফিলে মঞ্চে আসীন থেকে বক্তব্য প্রদান করেন নিউইর্য়ক কনসুলেট এর কনসুলার আয়েশা হক, ফোবানার আহ্বায়ক ও বাংলাদেশের সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমদ, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্য ওয়াসী চৌধুরী, ফোবানার সদস্য সচিব আবির আলমগীর, সংগঠনের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা এ এস এম মাসুদ ভুঁইয়া।
বৈরী আবহাওয়ার কারণে অনেক নিমন্ত্রিত অতিথি উপস্থিত না হতে পেরে দুঃখ প্রকাশ করেন। সদ্য প্রয়াত সংগঠনের সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা শামসুল আনোয়ার মুকুলের আত্মার শান্তি কামনা সহ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী, ১১ সেক্টর কমান্ডার, মুজিব বাহিনীর ৪ সেক্টর কমান্ডার ও সকল শহীদ সহ যোদ্ধা সহ ৩০ লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ও জীবিত সকল মুক্তিযোদ্ধার সুস্বাস্থ্য ও উপস্থিত সকলের পিতা মাতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
নিজ নিজ পরিচয় ব্যক্ত করেন মুক্তিযোদ্ধা এম হাই মন্জু, মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন মৃধা, মুক্তিযোদ্ধা মোঃ এ আজিজ, মুক্তিযোদ্ধা মোঃ আমানতউল্লাহ, মুক্তিযোদ্ধা মনজুর আলী ননতু, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, মুক্তিযোদ্ধা মোঃ হানিফ, মুক্তিযোদ্ধা এম আর এম রহমান, মুক্তিযোদ্ধা মোঃ শরিফ উদ্দিন, মুক্তিযোদ্ধা মিসবাহ আহমেদ, মুক্তিযোদ্ধা সৈয়দ মঈনুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ মনোয়ার হোসেন।
মুক্তিযোদাদেরকে যথাযথ মর্যাদা প্রদর্শনের জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অবিলম্বে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করতঃ প্রতিশ্রুত বিশেষ পরিচয়পত্র প্রদানের দাবি জানানো হয়।
সভাপতি তার বক্তব্যে মুক্তিযোদ্ধা মুকুলের লাশ দেশে পাঠাতে নিউইয়র্ক বাংলাদেশ কনসুলেট ও বাংলাদেশ সোসাইটির সহায়তার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। জীবন সায়ন্নে উপনীত প্রকৃত মুক্তিযোদ্ধাদের, প্রবাসে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযোদ্ধা সংসদের পতাকাতলে সমাবেত হওয়ার আহ্বান জানান।
ইফতারের পুরো আয়োজনের স্পন্সর করেন ডেমোক্রেটিক পার্টি ডিসর্ট্রিক্ট লীডার এট লার্জ ও যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এর্টনী মঈন চৌধুরী।



