আন্তর্জাতিকপ্রধান খবর

আরব আমিরাতে বাস দুর্ঘটনায় ৮ ভারতীয় সহ ১৭ জনের মৃত্যু

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো নয়জন। তাদের রশিদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে দুবাইয়ের আল রাশিদিয়া সড়কে পর্যটকদের বহনকারী এক বাস সাইনবোর্ডের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদ মাধ্যম গালফ নিউজ জানায়, পর্যটকদের বহনকারী বাসটির চালক ভুল করে ওই সড়কে ঢুকে গেলে দুর্ঘটনায় পড়ে। আল রাসিদিয়ার ওই সড়কটিতে বাস চলাচল নিষিদ্ধ। বৃহস্পতিবার বিকালে বাসটি ওই সড়কে প্রবেশের পর রাস্তার ওপর ঝুলে থাকা সাইনবোর্ডের সঙ্গে ধাক্কা খায়। এই ধাক্কায় বাসের বাম দিকে বসা যাত্রীরা প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দুবাই পুলিশের প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ খালঅফি আল মেরি এবং এটর্নি জেনারেল এইসাম এইসা আল হুমাইদানসহ অন্যান্য কর্মকর্তারা। তারা হতাহতদের বিষয়ে খোঁজখবর নেন।

এই দুর্ঘটনায় হতাহতদের অধিকাংশই বিদেশি। তবে তারা কোনো দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানায়নি দুবাই কর্তৃপক্ষ। এছাড়া নিহতদের মধ্যে কেনো বাংলাদেশি রয়েছেন কিনা সে বিষয়েও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

দুবাই বাংলাদেশ কনস্যুলেটের লেবার সচিব (শ্রম) ফকির মুহাম্মদ মনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার বিষয়ে এখনো আমি অবগত নয়। আহত বা নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা বলতে পারছি না। পুলিশ নিহতদের বিষয়ে শিগগিরই জানাবে বলেও তিনি জানান।

সূত্র: গালফ নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension