আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

অস্ট্রেলীয় নারীকে গুলি, মার্কিন পুলিশের কারাদণ্ড

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলীয় এক শরীর চর্চার প্রশিক্ষককে গুলি করে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের সাবেক এক মুসলিম পুলিশ কর্মকর্তাকে সাড়ে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শুক্রবার মিনেসোটার আদালত ওই হত্যা মামলার রায়ে পুলিশ কর্মকর্তাকে কারাদণ্ড দেন।

২০১৭ সালে যুক্তরাষ্ট্র মিনেসোটায় ৯১১ নম্বরে কল করে জরুরি সাহায্য চান ওই জাস্টিন ড্যামন্ড নামে ৪০ বছর বয়সী ওই অস্ট্রেলীয় নারী। খবর পেয়ে এক সহযোগীকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সোমালিয়ার বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা মো. নূর।

এ সময় হঠাৎ করে একটি বিকট শব্দ হওয়ায় চমকে গিয়ে মো. নূর দেখেন অস্ট্রেলীয় ওই নারী ডান হাতে কিছু একটা তোলার চেষ্টা করছেন।

নিজেকে রক্ষা করতে তিনি তখন ওই নারীকে গুলি করেন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের বাবা জন রুশজেক নূরকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে গুলির ঘটনায় হত্যা মামলা করার ঘটনা ওই প্রদেশে এটাই প্রথম। আদালতে নূর তার ভুল স্বীকার করেন।

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension