প্রধান খবরবাংলাদেশ

কাল সিঙ্গাপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক:সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চারদিনের রাষ্ট্রিয় সফরে কাল সিঙ্গাপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমান বাংলাদেশ এয়রলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ২টা ৪৫-এ সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। শনিবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সন্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চাঙ্গি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রার মাধ্যমে সাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হবে। সিঙ্গাপুর সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন। সোমবার সিঙ্গাপুর সরকার শেখ হাসিনাকে স্বাগতিক অভ্যর্থনা জানাবে। অভ্যর্থনার পর তিনি সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে ইস্তানায় সৌজন্য সাক্ষাৎ করবেন।

সোমবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট যাবতীয় বিষয়াদি আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে। পরে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন শেখ হাসিনা ও তার সফরসঙ্গিরা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের বিশ্ব ঐতিহ্য স্থান বোটানিক্যাল গার্ডেনে যাবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে একটি অর্কিডের নামকরণ করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও সিঙ্গাপুরের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের (আইই) মধ্যে বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক, এয়ার সার্ভিস ম্যানেজমেন্ট সংক্রান্ত কনফিডেন্সিয়াল সমঝোতা স্মারক, ডিজিটাল লিডারশিপ, ডিজিটাল ইনোভেশন ও ডিজিটাল প্রশাসন রূপান্তর সংক্রান্ত সমঝোতা স্মারক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সঙ্গে সিঙ্গাপুরের ব্যবসায়িক সংগঠন সিঙ্গাপুর ম্যান্যুফ্যাকচারিং ফেডারেশনের মধ্যে পৃথক দু’টি চুক্তি ও সমঝোতা স্মারক।

এফবিসিসিআই-এর পক্ষে নেতৃত্ব দেবেন সংগঠনটির সভাপতি শাফিউল ইসলাম মহিউদ্দিন। এছাড়া প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান।

সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরাম-২০১৮ ও বাংলাদেশ সিঙ্গাপুর বিজনেস রাউন্ডটেবল শীর্ষক দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। আগামী ১৪ মার্চ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন। bd-journal

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension