
রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, মুখ্যমন্ত্রীর ঘোষণায় পে-কমিশন নিয়ে আশা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ডিএ বাকি৷ লাগু হয়নি ষষ্ঠ পে-কমিশন৷ অসন্তুষ্ট রাজ্য সরাকরি কর্মচারীরা৷ ইভিএমেও পড়েছে তার প্রভাব৷ এই প্রবণতা বজায় থাকলে ২১শের ভোটে বিপর্যয় প্রায় নিশ্চিৎ৷ ফলে, পশ্চিমবঙ্গ সরকারের কর্মতারীদের মন জয়ে নয়া বেতন কাঠামো চালু করতে তাঁর সরকার তৎপর৷ দ্রুত চূড়ান্ত সুপারিশ জমা দিতে পে-কমিশনকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী৷ বিধানসভায় দাঁড়িয়ে একথা জানিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যা৷
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পে-কমিশন আমার কাছে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিল৷ অমি বলেছি দু-তিন মাস আগেই দিয়ে দিন৷ কমিশনের রিপোর্ট পেলে তাড়াতাড়ি যতটা সম্ভব করে দেব৷’’ দিন কয়েক আগেই নবান্নে পে-কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছিল৷ কমিশনের রিপোর্ট নিয়ে কর্মচারী মহলে নানা জল্পনা৷ মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্যের পর সেই আলোচনা আরও বাড়ল৷
পুলিশ কর্মীদের কম ছুটির কথা মাথায় রেখে রাজ্য সরকার এক মাসের বদলে ৫২ দিনের অতিরিক্ত বেতন দেবে৷ প্রসঙ্গত, রাজ্য সরকারের অন্যান্য কর্মীদের তুলনায় পুলিশের ছুটি অনেকটাই কম৷ তাই তাদের রাজ্য সরকারের তরফে অতিরিক্ত বেতন দেওয়া হয়ে থাকে৷



