ভারত

‘হিন্দু ভাইদের উচিৎ মুসলিমদের বোনেদের ধর্ষণ করা’, বিস্ফোরক পোস্টে পদচ্যুত বিজেপি নেত্রী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মুসলিম নারীদের ধর্ষণ করা উচিৎ। এমনই বিস্ফোরক ফেসবুক পোস্ট করে বহিস্কৃত হলেন বিজেপির মহিলা মোর্চার এক নেত্রী। যদিও ইতিমধ্যেই সেই পোস্ট ডিলিট করে দিয়েছে তিনি। তবে সেই স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

উত্তরপ্রদেশের রামকোলার বিজেপি মহিলা মোর্চার নেত্রী সুনীতা সিং গৌড় ওই ফেসবুক পোস্ট করেন। তিনি লিখেছেন, ”মুসলিমদের জন্য একটাই সমাধান রয়েছে। হিন্দু ভাইয়েদের ১০ জন করে দল তৈরি করে মুসলিম মা ও বোনেদের প্রকাশ্য রাস্তায় গণধর্ষণ করা উচিত। এরপর সবাইকে দেখানোর তাঁদের বাজারের মাঝখানে ঝুলিয়ে দেওয়া উচিত।”

এখানেই না-থেমে তিনি আরও বলেছেন, মুসলিম মা ও বোনেদের উচিত নিজেদের সম্ভ্রম লুঠ করতে দেওয়া। কারণ দেশকে রক্ষা করতে এ ছাড়া আর অন্য কোনও উপায় নেই। এই মন্তব্যের পর তাঁকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ফেসবুকে এই পোস্টটি করার পরই তা ভাইরাল হয়ে যায়। নেত্রীর তুমুল সমালোচনায় মুখর হয় নেটিজেন। প্রবল চাপের মুখে তাঁকে দলীয় পদ থেকে সরিয়ে দেয় বিজেপি। বিজেপি মহিলা মোর্চার জাতীয় সভানেত্রী বিজয় রাহাতকর গৌড়ের ট্যুইটের জবাবে বলেছেন, এ ধরনের মন্তব্য কোনওভাবেই সহ্য করা হবে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension