প্রবাস

ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি অব ইউএসএ ইনক এর নতুন কমিটি ঘোষনা।

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: গত ৩০শে জুন রবিবার জ্যামাইকার স্টার কাবাব রেষ্টুরেন্টে ব্রাহ্মণবাড়ীয়া সোসাইটি অব ইউএসএ ইনক- এর নতুন কমিটি ঘোষনা করেন ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হাশেম মাহমুদ খান এর সভাপতিত্বে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার কাজী জাহাঙ্গীর আলম। সভায় উপস্থিত ছিলেন উপ-প্রধান নির্বাচন কমিশনার শফিউদ্দিন কামাল, নির্বাচন কমিশনার কাজী জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশনার এস এম আঃ রউফ। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সাবেক কাষ্টম কমিশনার বাংলাদেশ ইকোনমিক কাউন্সিলের সদস্য জনাব আব্দুল হক এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব নবিনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব হাবিবুর রহমান, সংগঠনের সম্মানিত উপদেষ্টা রাজু আহমেদ মোবারক, ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক, মোঃ শহিদুল হক, গোলাম মোস্তফা, নাছির উদ্দিন সরকার নয়ন, মোঃ আবুল হোসেন, কামাল পাশা, এস এম আঃ রউফ সহ উপদেষ্টা পরিষদের প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।

সংগঠনের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন মোর্শেদ, সেলিম রেজা পাঠান, বাহার উদ্দিন খান, সৈয়দ এম কে জামান ও সদ্য সাবেক এম এ হাকিম খান সহ সংগঠনের প্রায় সকল নেতৃবৃন্দর উপস্থিতে নির্বাচন কমিশন এইচ এম ইকবালকে সভাপতি এবং শাহ মোফাচ্ছের আহমেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করেন, যেখানে সিনিয়র সহ-সভাপতি রানা মোঃ আয়াজ, সহ-সভাপতি মিল্লাদুল ইসলাম, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতিঃ মোঃ পারভেজ, সহ-সভাপতি রাসেদ আল হাসান, সহ- সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক সবুর আহমেদ, কোষাধ্যক্ষ কাজী আনোয়ার এবং প্রচার সম্পাদক আল মামুন সরকার। এই আংশিক কমিটি অতি শিগ্র পুরনাঙ্গ কমিটি রুপে পত্রিকায় প্রকাশ করা হবে। উপস্থিত সকল নেতৃবন্দ নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানায় এবং বক্তারা এই নতুন কমিটি সংগঠনকে আরো বেশী গতিশীল করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।
পরিশেষে এক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের নেতৃবৃন্দ এই সিদ্ধান্তে উপনিত হয় যে আগামী ২৮শে জুলাই বার্ষিক বনভোজন-২০১৯ অনুষ্টিত হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension