আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

ট্রাম্পের সিদ্ধান্তে ৭৮ শতাংশ মার্কিনীর সমর্থন

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে কোনো রকম সামরিক সংঘাতে না জড়ানোর পক্ষে মত প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ। ইরানের বিরুদ্ধে গত মাসে হামলা চালানোর নির্দেশ দেয়ার পর তা বন্ধ করার যে সিদ্ধান্ত দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তকে ঠিক বলে মনে করছে সিংহভাগ মার্কিন নাগরিক।

দ্যা হার্ভার্ড সিএপিএস/হ্যারিস পরিচালিত এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার দ্যা হিল পত্রিকায় প্রকাশিত ওই জনমত জরিপেদেখা যায়, ৭৮ ভাগ মানুষই ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করেন এবং তাদের মতে সেটা ছিল সঠিক। এছাড়া, শতকর ৫৭ ভাগ মানুষ ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর বিরোধিতা করেছেন।

জনমত জরিপে অংশ নেয়া লোকজনের শতকরা ৫৫ ভাগ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ইস্যুকে যেভাবে মোকাবেলা করছেন তা সঠিক নয়। গত ২৬ থেকে ২৯ জুন পার্যন্ত ২,১৮২ জন রেজিস্ট্রার্ড ভোটারের ওপর অনলাইনে এ জরিপ চালানো হয়।

গত সপ্তাহে চালানো অন্য এক জরিপে দেখা যায়, মাত্র শতকরা পাঁচ ভাগ মার্কিন নাগরিক ইরানের ওপর সামরিক হামলা চালানোর পক্ষে মত দিয়েছে।

সূত্র: পার্স টুডে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension