আন্তর্জাতিকপ্রধান খবরভারত

‘স্যালুট টু আমেরিকা’য় শক্তি দেখাচ্ছেন ট্রাম্প

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২৪২ তম স্বাধীনতা দিবসে প্রথমবারের মতো সামরিক কুচকাওয়াজ প্রদর্শনী আয়োজন হয়েছে। এতদিন এই ধরনের কোনো আয়োজন হতো না। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সিদ্ধান্ত নিয়েছেন তার শক্তি দেখানোর।

ইতিমধ্যে পেন্টাগন এ সামরিক কুচকাওয়াজের অনুমোদন দিয়েছে। সামরিক প্রদর্শনীর জন্য রাস্তায় ট্যাংক দেখে আতঙ্কিত না হতে সামরিক বাহিনী বিবৃতি দিয়েছে।

সামরিক প্রদর্শনীর পাশাপাশি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়াল হলের পাদদেশ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন।

সামরিক প্রদর্শনীতে প্রায় ২.৫ মিলিয়ন ডলারের বেশি খরচ হচ্ছে। অনেকে এত বিশাল অর্থ খরচকে অপ্রয়োজনীয় হিসেবে দেখছে। খরচের উৎস সম্পর্কে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘সামরিক কুচকাওয়াজের খরচের তুলনায় এর গুরুত্ব অনেক বেশি। আমাদের নিজস্ব বিমান, বৈমানিক আছে। বিমানবন্দরও অতি নিকটে। সামরিক দিক থেকে আমরা স্বয়ংসম্পূর্ণ। দুজন মহৎ ব্যক্তি আতশবাজির ব্যয় নির্বাহ করবে। চমৎকার!’

সামরিক কুচকাওয়াজ প্রদর্শনী সম্পর্কে জনগণের মাঝে বিভক্তি দেখা দিয়েছে। একদল এ প্রদর্শনীকে নেতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, অতীতে এ দিবসকে তারা জাতীয় দিবস হিসেবে শ্রদ্ধা করত। কিন্তু এ বছর তা ট্রাম্পের রাজনৈতিক দিবস হিসেবে পালিত হবে।

আবার অনেকে ভিন্নমত পোষণ করছেন। তারা এ প্রদর্শনীর যৌক্তিকতা সম্পর্কে বলেন, কোরিয়াসহ অন্য রাষ্ট্রগুলো সামরিক কুচকাওয়াজ প্রদর্শন করতে পারলে আমরা পিছিয়ে থাকব কেন? আমাদের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। আমাদের উচিত এ ধরনের সামরিক কুচকাওয়াজ প্রতি বছর অনুষ্ঠিত করা।

১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকা স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা দিবসে বিশ্বের অন্য দেশে সামরিক কুচকাওয়াজ প্রদর্শনীর আয়োজন করা হয়। এত দিন আমেরিকায় এ দিবসটি শুধু সরকারি ছুটি ছিল। সামরিক প্রদর্শনীর রীতি ছিল না।

২০১৭ সালে ফ্রান্সে বাস্তিল দিবসে সামরিক কুচকাওয়াজ দেখে ট্রাম্প ঘোষণা করেছিলেন, আমেরিকার স্বাধীনতা দিবসে আরো অনেক বড় সামরিক কুচকাওয়াজ প্রদর্শনী  হবে। কিন্তু গত দুই বছরে তা বাস্তবায়ন হয়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension