
লালুপ্রসাদের মেয়ের বিরুদ্ধে চার্জশিট গঠন ইডির
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লালু-কন্যা মিশা ভারতীর বিরুদ্ধে সাপ্লিমেনটরি চার্জশিট গঠন করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED) বা ইডি। বুধবার দিল্লি হাইকোর্টে চার্জশিট গঠন করা হয়। এই চার্জশিটে নতুন করে ৩৫ জনের নাম জড়িয়েছে তদন্তকারী সংস্থা। তার মধ্যে এই টাকা তছরুপের মামলায় জৈন ভাতৃদ্বয়, রাজেশ আগরওয়াল এবং মিশা ভারতীকেই মূল অভিযুক্ত হিসেবে মনে করেছে ইডি।
এদের বিরুদ্ধে অভিযোগ, দেড় কোটি টাকা তছরুপ করেছেন তারা। ২০১৭ সালেই ইডি মিশার খামার বাড়ি এবং অন্যান্য ব্যক্তিগত জায়গাতেও ছানবিন চালায়। রাজেশ আগরওয়ালকেও গ্রেফতার করা হয়েছে। জৈন ভাতৃদ্বয়কে টাকা সরবরাহ করার অভিযোগ রয়েছে রাজেশের বিরুদ্ধে। ৯০ লক্ষ টাকা বাজার থেকে তাদের হাতে এনে দিয়েছে রাজেশ বলে অভিযোগ।
জানা গিয়েছে, ভারতী এবং তার স্বামী ছিলেন ওই ফার্ম হাউসের প্রাক্তন প্রধান। তাছাড়াও এই চার্জশিটে নতুন করে ৩৫ জনের নাম জড়িয়েছে তদন্তকারী সংস্থা ইডি। যাদের মধ্যে রয়েছেন ১৫ জন ব্যক্তি এবং বাকিগুলি কোন না কোন সংস্থা।
বিচারপতি অরুণ ভরদ্বাজ এবং আইনজীবী অতুল ত্রিপাঠির নেতৃত্বে এই চার্জশিট গঠন করেছে এনফোর্সমেনট ডিরেক্টরেট টিম।



