বিনোদন

সোনালি সময় পার করছেন সানি

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: অনেক আগেই পর্ন জগত ছেড়ে বলিউডে স্থায়ী হয়েছেন সানি লিওনি। এত বছরে ভারতীয় সিনেমায় বেশ পরিচিতিও পেয়েছেন। আবার এরই মধ্যেই তিন সন্তান দত্তক নিয়েছেন সানি লিওনি।

কিন্তু তার তিন সন্তানই খুব ছোট। তাই কীভাবে সামলাচ্ছেন তাদের অনেকেই জানতে চান। সানি বলেন, কোনো অসুবিধাই হচ্ছে না। বিস্ময়কর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি! বাচ্চাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত আমি আর ড্যানিয়েল উপভোগ করি। এটা আমাদের জীবনের সোনালি সময়।

আর ক্যারিয়ার ও সংসার সামলানোর জন্য বাচ্চাদের ঘুমানোর সময়ে নিজের যাবতীয় কাজ রাখার চেষ্টা করেন তিনি। বর্তমানে কোকাকোলা নামের একটি কমেডি সিনেমায় কাজ করছেন সানি। এছাড়া স্প্লিটসভিলা নামের একটি অনুষ্ঠানে রণবিজয়ের সঙ্গে পরিচালনা করছেন সানি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension