বাংলাদেশ

ঈদে খালেদার পছন্দের খাবার নিয়ে হাসপাতালে স্বজনরা

রূপসী বাংলা নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার পরিবারের সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে তার পছন্দের খাবার নিয়ে বিএসএমএমইউতে পৌঁছান পরিবারের ৬ জন সদস্য।

ঈদ উপলক্ষে খালেদার জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য ১৭ জনের তালিকা দেওয়া হয়েছিল জানিয়ে বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ম্যাডামের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তার দুই মেয়ে, ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ এস্কান্দার এবং তাদের ছেলে সাক্ষাতের অনুমতি পেয়েছেন।

সাক্ষাতের সময় খালেদা জিয়ার পছন্দের সব খাবার নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি থেকেই কারাগারে রয়েছেন। অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য তাকে গত ১ এপ্রিল বিএসএমএমইউতে নেওয়া হয়। এর আগে, গত ঈদুল ফিতরেও তিনি বিএসএমএমইউতে ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension