প্রধান খবরভারত

কাশ্মীরে ঈদের নামাজেও বাধা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ঈদকে কেন্দ্র সকালে কিছুটা ছন্দ ফিরেছিলো কাশ্মীরের জনতার মাঝে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের শুনশান হয়ে পড়ে রাস্তাঘাট। সোমবার ঈদুল আজহার নামাজের পর এমন দৃশ্য চোখে পড়ে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, কাশ্মীরের রাজধানী শ্রীনগরে কড়া নিরাপত্তার মধ্যেই ঈদের নামাজ আদায় করেছেন সেখানকার মুসলিমরা। তবে বড় বড় মসজিদগুলোতে নামাজের অনুমতি মেলেনি।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, কাশ্মীরের ও শ্রীনগরের বেশিরভাগ মসজিদে ঈদের নামাজ আদায়ের অনুমতি দেয়নি দেশটির সরকার। ফলে ভারতের একমাত্র মুসিলমি সংখ্যাগরিষ্ঠ ‘রাজ্যটিতে’ ঈদের কোনো আমেজ নেই।

সোমবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কাশ্মীরের ছোট ছোট কিছু মসজিদে। রাজধানী শ্রীনগরসহ বড় বড় মসজিদগুলোতে ঈদের নামাজ পড়ার অনুমতি দেয়নি দেশটির সরকার। সরকারের তরফ থেকে অবশ্য মুসলিমদের ঈদের নমাজ আদায়ের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে।

জম্মু-কাশ্মীরের কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিসহ জ্যেষ্ঠ বেশ কয়েকজন রাজনীতিবিদ, যারা গত সপ্তাহ থেকে গ্রেফতার রয়েছেন, তাদেরকে স্থানীয় মসজিদগুলোতে নমাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে।

গত শনিবার সরকার এবং রাজ্য পুলিশ জানিয়েছিল, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি শান্তিপূর্ণ। কিন্তু বিবিসির এক প্রতিবেদনে দেখা যায়, গোটা কাশ্মীরের হাজারো মানুষ বিক্ষোভ করেছে। গত শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য কারফিউ কিছু সময়ের জন্য তুলে নেয়া হলে বিক্ষোভ করে তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension