প্রবাস

আটলান্টিক সিটিতে খালেদা জিয়ার জন্মদিন পালিত

সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি:নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বিএনপি চেয়ারপারসন ও দেশনেএী বেগম খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।এই উপলক্ষে নিউজারসি বিএনপি সমর্থক গোষ্ঠী ও খালেদা জিয়া মুক্তি সংগ্রাম পরিষদ যৌথভাবে গত ১৫ আগষ্ট, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টার এর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে।
নিউজারসি বিএনপি সমর্থক গোষ্ঠীর আহবায়ক আমিনুর রহমান সভায় পৌরহিত্য করেন।সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক মুমিনুল হক মামুন,সদস্য সচিব সাখাওয়াত হোসেন,যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার আহমদ,সদস্য ইকবাল হোসেন,সদস্য আনোয়ার হুসাইন,খালেদা জিয়া মুক্তি সংগ্রাম পরিষদ এর আহবায়ক মো: আইয়ুব,যুগ্ম সদস্য সচিব
সিরাজউদদীন।এছাড়া সভায় সিনিয়র বিএনপি নেতা নাসিরউদদীন শিকদার ও সোহেল আহমদ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা তাঁদের বক্তব্যে দেশনেএী খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন ।বক্তারা তাঁর দ্রুত মুক্তির জন্য দেশে- বিদেশে আন্দোলন বেগবান করার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে বিএনপি নেতা কর্মীরা খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে কেক কাটেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension