প্রবাস

নিউইয়র্কের জ্যামাইকায় জাতীয় শোক দিবস পালিত

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বাঙালী অধ্যুষিত নিউইয়র্কের জ্যামাইকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রবহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী। বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সম্প্রতি কোরআন খতম, মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রায় দেড় হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। সারা দিন মাইকে প্রচার করা হয় ৭ মার্চের ভাষণ। এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন শিল্পীদের সঙ্গীত পরিবেশন করা হয়।

শোক সভায় অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ সভাপতি সোহরাব সরকার, ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সম্পাদক মহি উদ্দীন দেওয়ানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সায়কুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নূরুজ্জামান সর্দার, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান মামুন, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহ-সভাপতি শামসুজ্জোহা তালুকদার ডন, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক কমিটির সদস্য স্বপন কর্মকার, সাবেক ছাত্রনেতা মো. মুরাদ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম ও মেহরাজ ফাহমি, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দেওয়ান কামরুল হাসান ও সহিদুল হক রাসেল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension