প্রবাস

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্র প্রশাসনের সহায়তা কামনা

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্র ও কানাডায় পলাতক বঙ্গবন্ধুর ঘাতকদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসে ‘জাতীয় শোক দিবস’উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সহায়তা কামনা করেন।

‘মুক্তিযুদ্ধের সম্মিলিত শক্তি’ এর ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া। অনুষ্ঠানে পবিত্র গীতা থেকে পাঠ করেন রতন চক্রবর্তী। সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে অনুষ্ঠানে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে সকাল ১১টা থেকে অনুষ্ঠানস্থলে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।

জাতীয় শোক দিবস পালন কমিটির আহ্বায়ক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং যুবলীগ নেতা শেখ জামাল হোসেন ও রেজা আব্দুল্লাহ স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিটির প্রধান সমন্বয়কারী সাইদুর রহমান লিংকন ও সদস্য সচিব নুরল ইসলাম মিলন। আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা প্রদীপ রঞ্জন কর, ডা. মাসুদুল হাসান, নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটের কনসাল আয়শা হক, অ্যাসেম্বলিম্যান ক্যারিনেস রেইসের প্রতিনিধি, কানাডা থেকে বাংলা সাপ্তাহিক ও বাংলা টিভি চ্যানেল দেশে বিদেশের সম্পাদক ও সিইও নজরুল ইসলাম মিন্টু, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক এর সভাপতি আব্দুস শহীদ, বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কাজী কয়েস, মহিউদ্দিন দেওয়ান, মোহাম্মদ আলী সিদ্দিকী, শাহীন আজমল, সাখাওয়াত আলী, ফরিদ আলম, রফিকুল ইসলাম, ইমদাদ চৌধুরী, জুনেদ চৌধুরী, ছদরুন নূর, নুরে আলম জিকু, সাহাদৎ হোসেন, নুরুজ্জামান সর্দার, নুরল আমিন বাবু, শাহীন কামাল, সেবুল মিয়া, ইফজাল চৌধুরী, রবিউল ইসলাম, ইকবাল হোসেন, আক্তার হোসেন, কাজী আজিজুল হক খোকন, মঞ্জুর চৌধুরী, জুয়েল আহমদ, দুরুদ মিয়া, সাখাওয়াত হোসন চঞ্চল, আশাক মাশুক প্রমুখ।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension