বিনোদন

বক্স অফিসে বাজিমাত অক্ষয়ের ‘মিশন মঙ্গল’

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বক্স অফিসে বাজিমাত করছে হিন্দি ছবি ‘মিশন মঙ্গল’। মুক্তির ৭ দিনেও ভালো আয় করেছে ছবিটি। এ নিয়ে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১২০ কোটি রুপির বেশি।

মাত্র ৫ দিনে ১০০ ক্লাবে ঢোকে ভারতের মঙ্গল অভিযান নিয়ে নির্মিত ছবি ‘মিশন মঙ্গল’। দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের ‘২.০’ ছবিকে টপকে দ্রুততম ১০০ কোটির মাইলফলক ছোঁয় অক্ষয় কুমার অভিনীত এ ছবি।

মুক্তির দিনে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল ‘মিশন মঙ্গল’। রেকর্ড গড়ে প্রথম দিন সংগ্রহ করে ২৯ কোটি রুপির বেশি। সপ্তম দিনে গত বুধবার এ ছবির সংগ্রহ ৬.৮৪ কোটি রুপি।

বৃহস্পতিবার চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, মাত্র ৭ দিনে ‘জলি এলএলবি টু’র মোট সংগ্রহকে (১১৭ কোটি রুপি) ছাড়িয়ে গেছে ‘মিশন মঙ্গল’।

তারানের হিসাবে, বৃহস্পতিবার ২৯.১৬ কোটি, শুক্রবার ১৭.২৮ কোটি, শনিবার ২৩.৫৮ কোটি, রোববার ২৭.৫৪ কোটি, সোমবার ৮.৯১ কোটি, মঙ্গলবার ৭.৯২ কোটি, বুধবার ৬.৮৪ কোটি; মোট ১২১.২৩ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)।

‘মিশন মঙ্গল’-এ অভিনয়ে করেছে- অক্ষয় কুমার, বিদ্যা বালান, সোনাক্ষি সিনহা, তাপসী পান্নু, কীর্তি কুলহরি, নিথিয়া মেনন ও শর্মণ যোশি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension