আন্তর্জাতিকপ্রধান খবর

চলে গেলেন জিম্বাবুয়ের সাবেক স্বৈরশাসক মুগাবে

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ের সাবেক স্বৈরশাসক রবার্ট মুগাবে আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। গত এপ্রিল থেকেই সিঙ্গাপুরে চিকিৎসধীন ছিলেন মুগাবে।

শুক্রবার সকালে জিম্বাবুয়ের বর্তমান প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া টুইটারে তার মৃত্যুর খবর জানান।

জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রবার্ট গ্যাব্রিয়েল মুগাবের জন্ম ১৯২৪ সালের ২১ ফেব্রুয়ারি। গত শতাব্দীর আশি দশকের গোড়ার দিকে ব্রিটিশ শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়ে জনপ্রিয় নেতার মর্যাদা পেয়েছিলেন তিনি। ১৯৮০ সালে তিনি নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন। পরে একটানা ৭ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী ও ১৯৮৭ সাল থেকে রাষ্ট্রপতি হিসেবে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

পরে ২০১৭ সালের ২১ নভেম্বর এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মুখে দীর্ঘ ৩৭ বছর পর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট পদ ছাড়তে বাধ্য হন রবার্ট মুগাবে।

জিম্বাবুয়ের বর্তমান প্রেসিডেন্ট নানগাগওয়া এক টুইট বার্তায় মুগাবের মৃত্যুর খবর জানিয়ে বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা জনক এবং প্রাক্তন রাষ্ট্রপতি রবার্ট মুগাবে মারা গেছেন।’

তিনি সেখানে আরো লেখেন, ‘মুগাবে ছিলেন মুক্তির প্রতীক, একজন প্যান-আফ্রিকানবাদী যিনি তার জীবনকে মানুষের মুক্তি ও ক্ষমতায়নের জন্য উত্সর্গ করেছিলেন। আমাদের দেশ ও আফ্রিকা মহাদেশের ইতিহাসে তার অবদান কখনই ভোলা যাবে না। আমি তার আত্মার শান্তি কামনা করছি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension