আন্তর্জাতিক

ইহুদি নববর্ষে শুভেচ্ছা জানালো সৌদি

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই প্রথমবারের মতো ইহুদি ধর্মের পবিত্রতম দিন হিব্রু নববর্ষে ইহুদি ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে। বুধবার ওয়াশিংটনে সৌদি দূতাবাসের পক্ষ থেকে ইহুদিদেরকে নববর্ষের এই শুভেচ্ছা জানানো হয় বলে রাশিয়ান নিউজ পোর্টাল আরটি অনলাইনে খবর প্রচার করা হয়।

ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স রিমা বিনতে বান্দার বিন সুলতান আল সৌদ স্বাক্ষরিত একটি শুভেচ্ছাবার্তার ছবি আন্তর্জাতিক গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় এরইমধ্যে ছড়িয়ে পড়েছে।

সেখানে ইহুদিদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, রোশ হাশানা (হিব্রু নববর্ষ) উপলক্ষে তোমাদের জন্য একটি আনন্দময় ও সুন্দর বছরের প্রত্যাশা করি।

এর আগে ইসরাইল সৌদি আরবের বিজয় দিবসে শুভেচ্ছা জনায়। আর সপ্তাহ খানেক পরেই সৌদি দূতাবাসের পক্ষ থেকে হিব্রু নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ নিয়ে ফিলিস্তিনী মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরবের প্রতি ইসরাইলের শুভেচ্ছা প্রকাশ ছিল আরব উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অবৈধ রাষ্ট্রটির সম্পর্ক উন্নয়নের একটি কৌশল মাত্র।

এদিকে ইসরাইলকে হিব্রু নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন যায়েদ এক টুইটবার্তায় লিখেছেন, কল্যাণ ও বরকতে পরিপূর্ণ হোক নববর্ষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension