
বাংলাদেশ
আইনের শাসন রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবেনা
ঢাকা প্রতিনিধি:মানিকগঞ্জের নয়া পুলিশসুপার মোঃ রিফাত রহমান শামীম বলেছেন আইনের শাসন রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবেনা।
বৃহস্পতিবার (১৫) মার্চ দুপুরের দিকে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্য্যালয়ে নতুন পুলিশ সুপারের যোগদান ও অতিরিক্ত ডিঅাইজি মাহফুজুর রহমান (পুলিশসুপার মানিকগঞ্জ) এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ছারোয়ার রহমান (ছানু),সহ-সভাপতি সাইফুর রহমান নান্নু, সাধারন – সম্পাদক বিপ্লব চক্রবর্তী, যুগ্ন সাধারণ -সম্পাদক শাহানুর রহমান, সহ – সম্পাদক শহীদুল ইসলাম সুজন, সাবেক সাধরণ – সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, সাব্বির আহামেদ সোহেল, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ – সম্পাদক শাহজাহান বিশ্বাস, সাবেক সভাপতি মতিউর রহমান প্রমুখ।



