প্রধান খবরবাংলাদেশ

আবরার হত্যা: সিসিটিভি ফুটেজ প্রকাশ (ভিডিও)

রূপসী বাংলা নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফাহাদ আবরারকে পিটিয়ে হত্যার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একটি সিসিটিভি ফুটেজ সোমবার রাতে প্রকাশ করা হয়।

এর আগে আবরার ফাহাদকে হত্যার সময়কার সিসি ক্যামেরার ফুটেজ গায়েব করে দেয়ার অভিযোগ করেন বুয়েট শিক্ষার্থীরা। এর প্রতিবাদে তারা সোমবার রাত ৭টা পর্যন্ত হল প্রভোস্ট অফিস ঘিরে বিক্ষোভ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, রাত ২টা ৬ মিনিটের পর আর কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না। ওই ফুটেজ পেলে হত্যার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এরপর রাতে পুলিশ ও হল প্রশাসন সেই ফুটেজ গণমাধ্যমকে দেয়।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, নিথর ফাহাদকে চারজন মিলে ধরে হলের বারান্দা দিয়ে নিয়ে যাচ্ছে। তাদের পেছনে আরো কয়েকজনকে হেঁটে আসতে দেখা যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension